ক্যাম্পাসে রাজনীতি ও ছাত্রসংসদ নির্বাচন নিয়ে ছাত্রপক্ষের বৈঠক

১০ ডিসেম্বর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
বাংলাদেশ ছাত্রপক্ষের বৈঠক

বাংলাদেশ ছাত্রপক্ষের বৈঠক © সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্ররাজনীতির রূপরেখা ও ছাত্রসংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রপক্ষের আহ্বানে আলোচনায় অংশ নেয় স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ এবং সন্ধ্যা ৭টায় অংশ নেয় নাগরিক ছাত্র ঐক্য।

জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির রূপরেখা, ছাত্রসংসদ নির্বাচন, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার, জাতীয় ছাত্র কাউন্সিলকে আলোচনার বিষয়বস্তু করা হয়।

ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

এদিন সন্ধ্যা ৭টায় নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব এম এ আলীফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, সমমনা ছাত্রসংগঠনগুলোর রাষ্ট্রভাবনা, ক্যাম্পাসের ছাত্ররাজনীতি নিয়ে ভাবনার পারস্পারিক মতবিনিময় হওয়া বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ। পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।

ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর বলেন, চলমান পরিস্থিতিতে সমমনা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করার এই প্রক্রিয়া আমরা শুরু করেছি। এই প্রক্রিয়া চলমান রেখে গণঅভ্যুত্থানের সব শক্তির সঙ্গে আমাদের মতবিনিময় করব।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে সংগঠনগুলোর অভ্যন্তরীণ আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। ছাত্রসংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করা  হয়েছে। সব সংগঠনের সঙ্গে আলোচনা শেষে সার্বিক বিষয়ে আমরা কর্মসূচি প্রণয়ন করব।

ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9