ছাত্রনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে

০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা © ফাইল ফটো

দেশের সার্বিক পরিস্থিতিতে ছাত্রনেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছে বলে জানা গেছে।

এর আগে, আজ (মঙ্গলবার) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। পরদিন বুধবার বিকেল চারটার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এর পরেরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬