‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’

০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিচ্ছেন ড. এম সাখাওয়াত হোসেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিচ্ছেন ড. এম সাখাওয়াত হোসেন © সংগৃহীত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই। ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না। মনে রাখবেন, এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশপাশে থাকা ছোটখাটো দেশ নয়।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারত যা করছে কোনো কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।’

আরও পড়ুন: হাসিনা না পালালে বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলতো: উপদেষ্টা সাখাওয়াত

আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, ‘আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি। অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাক লিস্টে রাখা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ অনেকে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence