ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপি-ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

০৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
মিরপুর ১০ নম্বরে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ

মিরপুর ১০ নম্বরে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ © সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে কাফরুল থানা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী, কাফরুল থানা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ ভুইয়া, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুমন হোসেন, পশ্চিম ছাত্রদলের সদস্য শহিদুল প্রমুখ।

আরো পড়ুন: ঢাবির জগন্নাথ হলে ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিল হিন্দু শিক্ষার্থীদের

এ ছাড়া থানা বিএনপির সদস্য মামুন পাটোয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক আজহার, সদস্য আবুল কালাম আজাদ, মাকসুদূর রহমান মাসুদ, যুবনেতা মো. বাবুল, কাশেম, কাইয়ুম, সেচ্ছাসেবক দলের আলামিন, শফিক, আমির, সাদেম, রাসেলসহ প্রায় শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬