আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক প্রক্টর বরখাস্ত

০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম

সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম © টিডিসি ফটো

আবু সাঈদ হত্যা মামলার আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এই আদেশ ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬