সংবিধান সংস্কারে ৫৯ দফা দেবে নাগরিক কমিটি

০২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM

© সংগৃহীত

সংবিধান সংস্কার কমিটিকে ৫৯ দফা প্রস্তাবনা দেবে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এ কথা জানান।

সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ৫৯ দফার প্রস্তাবনা তৈরি করেছি। সেটি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদে সংবিধান সংস্কার কমিটির কাছে জমা দেব। গত ৫ আগস্ট গণরায়ের মাধ্যমে বর্তমান সংবিধান বাতিল হয়ে গেছে। এই সংবিধান আমরা এখন মানি না। ভবিষ্যতও মানব না। কারণ এই সংবিধান ফ্যাসিবাদের সংবিধান। আগামীকাল আমরা যে প্রস্তাবনা দেব, সেখানে এই বিষয়গুলো তুলে ধরব।

বর্তমান সংবিধান গত ১৫ বছরের গুম-খুনের জন্য দায়ী উল্লেখ করে নাসির বলেন, জুলাই-আগস্টে যে দুই হাজার জন শহীদ হয়েছেন, তাদের বিচারে বর্তমান সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে।

বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্কার একটি সংবিধান আমরা চাই বলেও উল্লেখ করেন তিনি।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬