নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে: জাতিসংঘ

০২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
জাতিসংঘ

জাতিসংঘ © সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক এ প্রতিনিধি।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে, এ বিষয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, আনন্দের বিষয় হচ্ছে এ নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থন পাবে। আমরা এ কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলাপ হয়েছে কি-না এমন প্রশ্নে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এ সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে নেবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬