ইসকন মন্দিরে হামলা: ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
মন্দির হামলা ও ভাঙচুর

মন্দির হামলা ও ভাঙচুর © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত একটি মন্দির হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাসিবুল হাসান (২৮), প্রান্ত এবং মো. সানজিব। এর মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিব পাঠাগারবিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

শুক্রবার রাণীবাজার হলুদপট্টি এলাকায় ইসকনের পরিচালিত ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতে নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950