খেলার মাঠ দখল মুক্ত করতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ নভেম্বর ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
খেলার মাঠ দখল মুক্ত করতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের

খেলার মাঠ দখল মুক্ত করতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের © টিডিসি ফটো

খেলার মাঠ দখলমুক্ত করতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে সুইমিংপুলের ভবন গড়ে উঠছে। তাই খেলার মাঠ দখলমুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে এবং ওই নির্মাণাধীন ভবন ঘেরাওয়ের মাধ্যমে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ওই বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে নেন। পরে সেখান থেকে সরে মাঠে ও তার আশপাশে আবারও মাঠ দখল মুক্তের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ তাদের খেলাধুলার জন্য। কিন্তু অবৈধভাবে জোরপূর্বক খেলার মাঠ ছোট করে সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা করা হয়েছে। অতি দ্রুত তারা এসব স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬