দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, যা বললেন জামায়াতের আমির

২৮ নভেম্বর ২০২৪, ০১:১২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
ডা. শফিকুর রহমান ও ট্রাকচাপা দেওয়া গাড়ি

ডা. শফিকুর রহমান ও ট্রাকচাপা দেওয়া গাড়ি © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে জামায়াতের আমির লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাক চাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।’

এর আগে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬