স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

২৭ নভেম্বর ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ফটো

জাতীয় স্ট্যাবিলিটির (স্থিতিশীলতা) জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। 

আরও পড়ুন: সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও বলেছেন জাতির একতা চান। ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। চট্টগ্রামের বিষয় নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬