আলিফ হত্যা: এবার ঢাবি শিবির সভাপতির হুঁশিয়ারি

২৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম © সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সাদিকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

সাদিক লেখেন, জান্নাতের পাখি হয়ে গেছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। শহীদ ভাইয়ের গায়েবানা জানাজা নামাজ আদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

তিনি লেখেন, প্রতিটি রক্তের ফোঁটার বিচার হবে ইনশাআল্লাহ... মহান আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।

এর আগে রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। 

ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬