২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম

২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল © সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মশাল মিছিল থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। 

মশাল মিছিলে ইসলামি ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানায়।

ট্যাগ: আইনজীবী
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬