সেই আইনজীবীকে দলীয় কর্মী দাবি করে হত্যার বিচার চাইলো জামায়াত

২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
নিহত আইনজীবী সাইফুল ইসলাম ও জামায়াতের লোগো

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ও জামায়াতের লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকনের বিক্ষোভ চলাকালে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জামায়াতের কর্মী উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার দুপুরে যে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই উসকানিমূলক কর্মকাণ্ড দেশের শান্তি-শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে চায়, কিন্তু দেশপ্রেমিক জনগণ এ বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ। এই অপচেষ্টা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, চট্টগ্রাম জজ আদালতের এপিপি ও তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি মরহুমের রুহের মাগফিরাত করুন এবং তাকে জান্নাতের উচ্চতর মর্যাদা প্রদান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী এবং দেশপ্রেমিক জনগণকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশের জন্য আলিফের আত্মত্যাগ সবসময় স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

এছাড়া, ডা. শফিকুর রহমান দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে এই নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা যায়।

ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬