অনলাইনে ভূমি সেবা বন্ধ থাকবে ৫ দিন

২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
সরকারি লগো

সরকারি লগো © সংগৃহীত

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী  রবিবার (১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অনলাইনে প্রচলিত ও চালু ৩টি ভূমি সেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে। সফটওয়্যারের আপডেটের কারণে এই ৩টি ভূমি সেবা সাময়িক বন্ধ থাকবে।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবার ৪টি সফটওয়্যার মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম এবং নতুন ১টি সফটওয়্যার (ল্যান্ড সার্ভিস গেটওয়ে)-এর দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। এই ৫টি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য উল্লিখিত সময়ে অনলাইনে চালু থাকা ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে।

আগামী  রবিবার (১ ডিসেম্বর) সকালে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ট্যাগ: বন্ধ
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬