বাঁচতে চায় শান্তা

২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
শান্তা

শান্তা © সংগৃহীত

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোছা. শান্তা খাতুন। বয়স এগারো বছর। বর্তমানে গুরুতর অসুস্থ (হার্টের ছিদ্র) হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে (মিরপুর ১) চিকিৎসা চলছে।

শান্তা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের মোহাম্মদ শান্তির কন্যা। শান্তাকে বাঁচাতে দ্রুত অপারেশনের প্রয়োজন। তার চিকিৎসা বাবদ আনুমানিক ৩ লাখ টাকা খরচ হবে

ইতোমধ্যে তার হার্টে এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ছিদ্রের কারণে প্রায়শই দুর্বল ও অজ্ঞান হয়ে যাচ্ছে। শারীরিক চিকিৎসার পরিপ্রেক্ষিতে চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। 

এমতাবস্থায় তার অপারেশনের যাবতীয় খরচ তার বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। বাবা শান্তির পক্ষে সংসার চালানো যেখানে কষ্টসাধ্য; সেখানে শান্তার চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।

শান্তা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। বাঁচার আশায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তার বাবা। 

আপনার আর্থিক সাহায্য পেলে শান্তা ফিরে পেতে পারেন নতুন জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

যোগাযোগ: পিতা মো: শান্তি

বিকাশ: ০১৭৮৭২৯৯৪০৬ (শান্তার বাবা)

হিসাবের নাম : মো. শান্তি

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬