হামলা নয়, গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাতে পারেন: নাহিদ

২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা জানাতে পারে। অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব জাহাঙ্গীর আলম।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা জানাতে পারে। তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে তা প্রকাশ করে সে আহ্বান করেন তথ্য ‍উপদেষ্টা।

এদিকে সভা-সমাবেশের অধিকার আছে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটার জন্য আইনগত পদক্ষেপ নিতে পারে।

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বানও করেন তিনি।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬