প্রথম আলো কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ

২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।

আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।

প্রসঙ্গত, গতকাল রবিবারও দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন একদল বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। পরে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। 

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬