বুয়েটছাত্র হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রেহান আহসানের মা ইফফাত আরা

রেহান আহসানের মা ইফফাত আরা © সংগৃহীত

বুয়েটছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে হেফাজতের আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রেহান আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে আজ রবিবার (২৪ নভেম্বর) রেহানের মা এই অভিযোগ দায়ের করেন।

রেহানের মা ইফফাত আরা মেধাবী ছেলের নিহতের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমার ছেলে খুবই মেধাবী ও আদর্শবান ছিল। সন্তানের শোকে পরের বছল তার বাবা মারা যায়। এরপর থেকে প্রতিটি দিনই যেন আমাদের ৫ মে। আশাই ছেড়ে দিয়েছিলাম। ১১ বছর পর ছাত্র–জনতার আন্দোলনে বাক স্বাধীনতা পেয়েছি। আজ মামলা করার সাহস পেয়েছি। আশা করবো সবাই আমাকে সহযোগিতা করবেন, যাতে সঠিক বিচার পাই। আমার মতো মা যাতে আর সন্তান না হারায়।

ওই সময় গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের তৎকালীন আইজি, র‍্যাবের ওই সময়ের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence