রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

২৪ নভেম্বর ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫-এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে সকাল সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন, আবদুল খলিল (৪০), রুমা আক্তার(৩২), আবদুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) ও শাহজাহান (৩৪)।

আরও পড়ুন: কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, ‘আমাদের এখানে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন এসেছে। তাদের মধ্যে আবদুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আবদুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ট্যাগ: গ্যাস
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬