চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড পেল অ্যাবকা

২৩ নভেম্বর ২০২৪, ০১:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অ্যাবকা সভাপতি  মুন্সি ফয়েজ আহমেদের হাতে অ্যাওয়ার্ড  তুলে দেন চীনা রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন

অ্যাবকা সভাপতি মুন্সি ফয়েজ আহমেদের হাতে অ্যাওয়ার্ড  তুলে দেন চীনা রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন © সংগৃহীত

চায়নাতে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের সংগঠন এসোসিয়েশন অফ বাংলাদেশ-চায়না এলামনাই (অ্যাবকা)। এ সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি বাংলাদেশ-চায়নার সসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই সংগঠন পেল চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড।

রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে শুক্রবার (২২ নভেম্বর) চায়না দূতাবাসের আয়োজনে চাইনিজ কালচারাল নাইটে অ্যাবকা-কে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের হাতে এই  অ্যাওয়ার্ড  তুলে দেন চীনা রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন , সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক  সৈয়দ জামিল আহমেদ , অ্যাবকার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: সাহাবুল হক ,অ্যাবকার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আবু কাওছার স্বপন,অ্যাবকার  সাংস্কৃতিক সম্পাদক নুজহাত ফারহানা, সমাজসেবা সম্পাদক জান্নাতুন নাহার,  কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। 

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬