কুপিয়ে মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

২৩ নভেম্বর ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হোসাইন মোহাম্মদ আবিদ

হোসাইন মোহাম্মদ আবিদ © সংগৃহীত

কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া থেকে আনোয়ারা বেগম মেরী (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মাদকের টাকার জন্য ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) তাকে কুপিয়ে হত্যা করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে হত্যার দায় স্বীকার করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন আবিদ।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য তার মাকে অত্যাচার করতেন। সর্বশেষ রাতে মাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় একমাত্র সন্তান আবিদ ও তার মা ছিলেন ঘরে। বাবা নিয়াজ আহমেদ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন।

তিনি বলেন, নিহত নারীর মুখ, মাথা ও হাতে কুপের জখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন নিজে এসে ধরা দেওয়ার পর তাকে আটক করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬