আন্দোলনে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে করা মামলার বাদী গ্রেফতার

২২ নভেম্বর ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. আল আমিন মিয়া

মো. আল আমিন মিয়া © সংগৃহীত

জীবিত স্বামীকে ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে ঢাকার আশুলিয়ায়। এই ঘটনায় মামলার বাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। 

জান গেছে, গ্রেফতার কুলসুম বেগমের স্বামী আল আমিন মিয়া রংপুরের সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন। এ ছাড়া কুলসুম বেগমের সঙ্গে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত থাকায় রুহুল আমিন ও শফিকুল নামের দুই ব‍্যক্তিকে জিঙ্গাসাবাদের জন‍্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর। তিনি বলেন, তথ‍্য প্রযুক্তির সহায়তায় রুহুল আমিনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ‍্যের ভিত্তিতে কক্সবাজার থেকে কুলসুমকে গ্রেফতার করা হয়। পরে মানিকগঞ্জ থেকে শফিকুলকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার সকালে আদালতে তোলা হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার বাদী কুলসুম বেগম বলেন, চাকরি দেওয়ার কথা বলে তাকে আশুলিয়ায় নিয়ে আসা হয়। এরপর পাঁচ লাখ টাকা ও প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলে তাকে দিয়ে মামলাটি করানো হয়। রুহুল আমিন ও শফিকুলের কথায় তিনি মামলাটি দায়ের করেন।

উল্লেখ‍্য, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা করেন কুলসুম। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট তার স্বামী আলামিন নিহত হয়েছেন। গত ৮ নভেম্বর আশুলিয়া থানায় মামলাটি করা হয়। বিষয়টি জেনে এর কয়েকদিন পর আলামিন সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9