উপদেষ্টা আসিফের সঙ্গে পা‌কিস্তানের হাইক‌মিশনারের সেলফি ভাইরাল

১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও উপদেষ্টা আসিফ মাহমুদ

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও উপদেষ্টা আসিফ মাহমুদ © সংগৃহীত

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় হাইক‌মিশনার নিজের ফোনে তোলা সেল‌ফিতে ব‌ন্দি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সেলফি নেন পাকিস্তানের হাইকমিশনার। তি‌নি সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

টুইটে হাইকমিশনার লেখে‌ন, আজকে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। এ সময় বিপিএলের (বাংলা‌দেশ প্রিমিয়ার লীগ) উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্সসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় এসেছে।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালিয়েছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তার ওই ছবিও ভাইরাল হয়েছিল।

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
close