গুলির সামনে জীবন দেয় বাচ্চারা আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত

১৬ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ আলোচনা সভার আয়োজন করে শিক্ষা অধিকার সংসদ।

তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তককে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন।

পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে বলেও মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।

ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬