সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
মাসুম পারভেজ রুবেল

মাসুম পারভেজ রুবেল © সংগৃহীত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ সময় আরও ৮ জন আহত হয়েছেন। পরে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নায়ক রুবেলের ট্রেইনার মোহাম্মদ কবির ও গাড়ির চালক ওমর ফারুক।

স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধমে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার জন্য চিত্রনায়ক রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাস-যোগে যাচ্ছিলেন। পথে মাদারীপুরের তাতিবাড়ি নামক এলাকায় এলে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মাইক্রোবাসটিকে চাপা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় চিত্রনায়ক রুবেলসহ তার দুই সহযোগী আহত হন। তবে রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হন।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে রুবেল কোনো কথা বলতে রাজি হননি।

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬