আজিমপুরে কোয়ার্টারে বাসায় লুটপাটের পর শিশুকেও নিয়ে গেল ডাকাতেরা

১৫ নভেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
ফেসবুকে  শেয়ার দেয়া অপহরণকৃত শিশুর ছবি

ফেসবুকে শেয়ার দেয়া অপহরণকৃত শিশুর ছবি © সংগৃহীত

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়েছে। সে সময় টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। আজ ১৫ নভেম্বর (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়।

লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন জানান, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। পরে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

এদিকে এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ফারজানার এক সহকর্মী। ওই পোস্টে তিনি লিখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

 

ট্যাগ: অপহরণ
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬