বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় কলেজছাত্র শহীদ আব্দুল্লাহর দাফন

১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
দাফনের আগে আবদুল্লাহকে গার্ড অব অনার দেওয়া হয়

দাফনের আগে আবদুল্লাহকে গার্ড অব অনার দেওয়া হয় © টিডিসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া মো. আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আবদুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র ছিলেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেনাপোল হাইস্কুল মাঠে আবদুল্লাহকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। পরে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুল্লাহ বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের জব্বার আলীর ছেলে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র ছিলেন। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন আব্দুল্লাহ।

এর আগে আব্দুল্লাহর মৃত্যুর খবরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেনাপোল বন্দর পরিদর্শনে আসা অন্তর্বর্তীকালীন সরকারের নৌ, পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন।

এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬