কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা, নিরাপত্তা জোরদার

১৫ নভেম্বর ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিশাল একটি দল মসজিদে প্রবেশ করতে দেখা গেছে

বিশাল একটি দল মসজিদে প্রবেশ করতে দেখা গেছে © সংগৃহীত

কাকরাইলের মারকাজ মসজিদে অবস্থান নিয়েছেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীরা। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিশাল একটি দল মসজিদে প্রবেশ করে। তবে আগে থেকেই ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

এর আগে গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি। 

তবে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে  মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দু’বার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না।

অন্যদিকে ৯ নভেম্বর এক ভিডিও বার্তায়  সাদপন্থি ইমাম মুফতি আজিমুদ্দিন আগামী শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান।

উল্লেখ্য, দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয় ২০১৭ সালের নভেম্বর। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন।

ট্যাগ: ইসলাম
উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close