সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৫ নভেম্বর ২০২৪, ০১:৪২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত © সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন বরিশাল বিভাগ, একজন করে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী।

এ বছরের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৭২ হাজার রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর বছর জুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

চলতি বছর জুলাই থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। পরের মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫২১। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭।

চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার ব…
  • ১০ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
  • ১০ অক্টোবর ২০২৬
বিক্ষোভের আগেই ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬