ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক

১৫ নভেম্বর ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ পেয়েছে ইসলামী ব্যাংক

ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ পেয়েছে ইসলামী ব্যাংক © টিডিসি ফটো

‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ পেয়েছে ইসলামী ব্যাংক। কার্ডে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ডস-ডেবিট’, ‘এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ডস’ ও ‘এক্সিলেন্স ইন ই-কমার্স পেমেন্ট’– তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছ থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম ও মো. মোশাররফ হোসেন পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউএস অ্যাম্বেসি ঢাকা অফিসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর রাফেজা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার ব…
  • ১০ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
  • ১০ অক্টোবর ২০২৬
বিক্ষোভের আগেই ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬