দুই দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম

১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সোনা

সোনা © ফাইল ছবি

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্প‌তিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।  

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (শুক্রবার-১৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১২ নভেম্বর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।

চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার ব…
  • ১০ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
  • ১০ অক্টোবর ২০২৬
বিক্ষোভের আগেই ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬