আদালতে সোলায়মান  সেলিমের ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে প্রেরণ

১৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সোলায়মান সেলিম

সোলায়মান সেলিম © সংগৃহীত

আওয়ামী লীগের আলোচিত নেতা সাবেক এমপি হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হয়।  এ সময় আদালতে চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন ঢাকা-৭ আসনের এই সাবেক এমপি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

ঢাকার চকবাজার থানায় দায়ের করা হত্যা মামলায় বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোলায়মান সেলিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার মডেল থানার পরিদর্শক মো. আবুল খায়ের। তবে আদালতে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত।

সোলায়মান সেলিমের বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।

ট্যাগ: আদালত
ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬