সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় গুরুতর আহত শিক্ষার্থীরা

১৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সচিবালয়ে প্রবেশ করেন আহত শিক্ষার্থীদের প্রতিনিধিরা

সচিবালয়ে প্রবেশ করেন আহত শিক্ষার্থীদের প্রতিনিধিরা © সংগৃহীত

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের অনেকেই দেশের নানা হাসপাতালে চিকিৎসাধীন। উপদেষ্টাদের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে বৈঠকে বসেছেন  আহত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং পুনর্বাসনসহ বিভিন্ন দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার জন্য আহত ১৪ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন।

জানা গেছে,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া  এবং এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আহতদের  চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে আলোচনা হতে পারে এমনটা জানা গেছে।

এদিকে, বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত  আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম এবংমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টারা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন আহত আন্দোলকারীদের। এ সময় সচিবালয়ে তাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরতে হাসপাতালের শয্যা ছেড়ে বুধবার দুপুর থেকে সড়কে বিক্ষোভ করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

এর আগে সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তারা। এরপরই আহতরা আন্দোলন শুরু করেন।    

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence