জুলাই-আগস্টের আহতদের জন্য ৫ লাখ টাকা দিল বিএনপি

১৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি

আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি © সংগৃহীত

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) জুলাই-আগস্টের আন্দোলনে আহত রোগীদের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হাসপাতালে রোগীদের দেখতে এসে এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মেদ।

সালাহউদ্দিন আহম্মেদ বলেন, আমরা গতকাল শুনেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সবার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। ব্রিটিশ রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও দেখা করতে পারেননি। যার জন্য রোগীদের মাঝে একটু অসন্তোষের সৃষ্টি হয়। আমরা কথা বলে জানলাম আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহয়তা পাননি। তাদের নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ১ লাখ টাকা করে দেওয়ার, তারা সেটা পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা দায়িত্ব নিয়েছেন, তারা যেন আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন।

তিনি আরও বলেন, গত রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেটা এখনই আমাদের দলের স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক সাহেবের হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন, তা বিতরণ করবেন।

বিএনপির এই সহয়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন সালাহউদ্দিন আহম্মেদ।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, প্রতি পদে লড়বেন ৪৭
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close