আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে সালাউদ্দিন ও রিজভী

১৪ নভেম্বর ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সালাহউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী পঙ্গু হাসপাতালের বিভিন্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের ঘুরে দেখেন

সালাহউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী পঙ্গু হাসপাতালের বিভিন্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের ঘুরে দেখেন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পঙ্গু হাসপাতালে যান তারা। বিএনপির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী পঙ্গু হাসপাতালের বিভিন্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা বিএনপির পক্ষ থেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের ৫ লাখ টাকা অনুদান দেন। 

পরে সালাউদ্দিন আহমেদ জানান, কিছু মানুষের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সব আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি।

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬