বিবেকের আদালতে নিজেদের শাস্তি দিয়ে তৃণমূলের কাছে ক্ষমা চান: নাজমুল

১৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম © সংগৃহীত

ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের নেতাদের আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করার আহবান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহবান জানান তিনি।

পোস্টে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে ক্ষমা চাওয়ার আহবানও জানিয়েছেন নাজমুল। পাশাপাশি  বিবেকের আদালতে নিজেদেরকে শাস্তি দেওযার কথা বলেছেন তিনি।

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রলীগের সাবেক এ নেতা বলেন, ‘আত্মশুদ্ধি,আত্মসমালোচনা করা দরকার সবার আগে! ব্যক্তিগতভাবে আমি করছি প্রায় ১০ বছর ধরে।’

আরো পড়ুন: নাহিদকে নিয়ে অপপ্রচার, পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া

তিনি আরো লিখেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে বিবেকের আদালতে নিজেদেরকে শাস্তি দিয়ে তৃণমূলের কাছে আমরা যারা জাতীয় রাজনীতি করি প্রায় সবাইকে ক্ষমা চাইতে হবে। আদর্শ আর ক্ষমতা এক জিনিস না।’

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬