চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১২নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে এক ঘণ্টা চেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‌রাত সোয়া ১০টার দিকে কর্ণফুলী মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়।

তিনি আরও বলেন, দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাইনি। তদন্তের পর বিস্তারিত  বলা যাবে।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬