৪ দফা দাবিতে বাগেরহাটে ম্যাটসের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১২ নভেম্বর ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ম্যাটসের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ম্যাটসের শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি

ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে বাগেরহাট পৌরসভার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ম্যাটসের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এ অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় প্রান্তে আটকে পড়ে যানবাহন।

এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।

বাগেরহাট ম্যাটসের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আন্দোলন করা হচ্ছে।

ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে, ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে সতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬