এবি পার্টির যুক্তরাষ্ট্র শাখার ১১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

১২ নভেম্বর ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
এবি পার্টির যুক্তরাষ্ট্র শাখার ১১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

এবি পার্টির যুক্তরাষ্ট্র শাখার ১১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা © সংগৃহীত

১১ সদস্যের যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি। এতে প্রযুক্তিবিদ সায়েব খালিসদারকে প্রধান সমন্বয়ক, সমাজকর্মী কামরুল ইসলামকে উপ-প্রধান সমন্বয়ক এবং উদ্যোক্তা হারুন আল রশিদ তানভীরকে সমন্বয়ক করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে এবি পার্টির যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-এম ইউ সাগর চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন নাসিম, মোহাম্মাদ তসলিম উদ্দিন, নওশাদ এইচ খান, কাজী সাকীন আনিকা, জয়নব সুলতানা, আলী ডোনার ও আনিসুর রহমান ভুঁইয়া। সম্প্রতি সমাপ্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডন্সিয়াল নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফরে আসা এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু নিউইয়র্ক সিটির বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে তিনি নতুন সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন।

মতবিনময়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র-জনতা।

কমিউনিটি ব্যক্তিত্ব আশিক মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মিনা ফারাহ, তারিক সাইদ, সাংবাদিক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি প্রফেসর মো. সোলায়মান, জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাংবাদিক আলামগীর হোসাইন, ব্যাবসায়ী মনির হোসাইন, কিরন।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক সায়েব খালিসদার ও সমন্বয়ক হারুন আল রশীদ তানভীর এবি পার্টি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ট্যাগ: আমেরিকা
নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬