ট্রাইব্যুনালে মামলা করতে যাচ্ছেন পা হারানো লিমন

১২ নভেম্বর ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
লিমন হোসেন

লিমন হোসেন © সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবেন। মামলায় দায়ী র‌্যাব কর্মকর্তা ও সদস্যদের আসামি করা হবে।

এ বিষয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, দুপুর ১টায় র‌্যাবের গুলিতে পা হারানো মুহাম্মদ লিমন হোসেন (বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক) ট্রাইব্যুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করবেন।

২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন।

তিনি জানান, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। এর কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন।

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এ ঘটনা ঘটে। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর। সে বছর আর পরীক্ষা দেওয়া হয়নি তার।

তবে দমে যাননি দরিদ্র পরিবারের মেধাবী সন্তান লিমন। চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পান তিনি।

এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে আবার একই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে যুক্ত হন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬