ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম

১২ নভেম্বর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি © সংগৃহীত

গাজীপুরের কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির নাম বদলে ফেলা হচ্ছে। প্রস্তাবিত নতুন নাম ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বিএফডিসি কর্তৃপক্ষ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। এটি দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি।

ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, “নাম পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে। এখন পর্যন্ত পাস হয়নি। প্রস্তাবে বলা হয়েছে, নতুন নাম হবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না। এফডিসি থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ ‘বাংলাদেশ ফিল্ম সিটি’ বলতে। ১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে।”

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা জাবির সেই অধ্যাপক বরখাস্ত

৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর (৩১৭ বিঘা) জমির ওপর ফিল্ম সিটিটি অবস্থিত। এই প্রকল্পের পুরোপুরি কাজ হবে ২০২৮ সালে। যেখানে থাকবে শিল্পীদের শুটিংয়ের আধুনিক সুযোগ-সুবিধা। সেই সঙ্গে আধুনিক সব শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও।

সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিং করতে বিদেশ নির্ভরতা কিছুটা কমবে। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের সিনেমা হলে যাওয়ার আগ্রহ বাড়বে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬