বঙ্গোপসাগরে আবার লঘুচাপের আভাস, প্রভাব নিয়ে যা জানা গেল

১২ নভেম্বর ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
লঘুচাপ সৃষ্টির আভাস

লঘুচাপ সৃষ্টির আভাস © সংগৃহীত

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় সোমবার (১১ নভেম্বর) রাতে আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী দুই দিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬