গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

১২ নভেম্বর ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি © সংগৃহীত

নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬