শাইখ সিরাজ-সন্তোষ শর্মাসহ এবার ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

১১ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শাইখ সিরাজ, সন্তোষ শর্মা, সৈয়দ ইশতিয়াক রেজা, উদিসা ইসলাম, উম্মুল ওয়ারা সুইটি, নাসিমা খান মন্টি

শাইখ সিরাজ, সন্তোষ শর্মা, সৈয়দ ইশতিয়াক রেজা, উদিসা ইসলাম, উম্মুল ওয়ারা সুইটি, নাসিমা খান মন্টি © সংগৃহীত

চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মাসহ ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। এখন পর্যন্ত মোট ১৬৭ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল সরকারের তথ্য অধিদপ্তর (পিআইডি)।

বাতিল হওয়া সাংবাদিকদের তালিকা হওয়া দেখুন এখানে

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীরের স্বাক্ষর করা এক আদেশে ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকেরা রয়েছেন।

বাতিল হওয়া তালিকায় সাংবাদিকদের মধ্যে আরও রয়েছে, সাইফুল ইসলাম, সৈয়দ ইশতিয়াক রেজা, উদিসা ইসলাম, উম্মুল ওয়ারা সুইটি, নাসিমা খান মন্টি প্রমুখ

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিক ও ৩ নভেম্বর ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬