প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেপ্তার

১১ নভেম্বর ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সুমন মিয়া (১৭)

সুমন মিয়া (১৭) © সংগৃহীত

শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুমন মিয়া (১৭) নামের এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

রোববার (১০ নভেম্বর) রাতে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করা হয় বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সুমন শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে সুমন নিখোঁজ হন। নিখোঁজের ৭ দিন পরও সুমনকে পাওয়া যায়নি। এর আগে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাবা-মেয়েকে। 

মামলার এজহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই–তিনজন যুবকের সহায়তায় সুমন মিয়াকে অপহরণ করে।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমন মিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে। মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তাঁর ফোনটি বন্ধ আছে। তাঁকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close