জবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলেন উপদেষ্টা নাহিদ

১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের নিজ অফিস থেকে নেমে আসেন মো. নাহিদ ইসলাম

জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের নিজ অফিস থেকে নেমে আসেন মো. নাহিদ ইসলাম © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের নিজ অফিস থেকে নেমে এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি। এর আগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে সেখানে বাধার মুখে পড়েন।

শিক্ষার্থীদের অভিযোগ, সচিবালয়ের গেট থেকে একজন লোক পাঠিয়ে স্মারকলিপি গ্রহণ করতে চান শিক্ষা উপদেষ্টা। কিন্তু শিক্ষা সচিব বা উপদেষ্টা কেউ তাদের সঙ্গে দেখা করার সুযোগ দেননি। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে কথা বলতে চান জানিয়ে সচিবালের সামনেই অবস্থান নেন।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বক্তব্য দিলে তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী সূত্রে জানা যায় তারা লিখিত বক্তব্য চান।

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬