সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করে যবিপ্রবি কর্তৃপক্ষ

১১ নভেম্বর ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সাইফুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ

সাইফুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার (রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত) সাইফুর রহমানকে পুলিশের কাছে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে যবিপ্রবি ক্যাম্পাসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুর রহমান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইনবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানায় ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাইফুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের ট্যাগ দিয়ে পাঁচ ছাত্রকে রাতভর নির্যাতন করেন এবং হলের গেটে তাদের ফেলে রাখেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরিবর্তিত পরিস্থিতিতে গত ২ সেপ্টেম্বর নির্যাতনের শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পী মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেন, মেহেদি হাসান ও আব্দুল গফফারের পক্ষে অপর নির্যাতিত মাসরুর বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঢাকার শাহবাগ থানার পুলিশ যবিপ্রবির ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

যবিপ্রবির প্রক্টর আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার বলেন, ঢাকার শাহবাগ থানা থেকে সেকশন অফিসারকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে আমরা সাইফুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে গেটের বাইরে থাকা পুলিশে সোপর্দ করি।

তিনি বলেন, মুহসীন হলে ছাত্র নির্যাতন মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুর রহমান আসামি করে সম্প্রতি ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬