শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভাগ

১০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ PM
পে-স্কেল

পে-স্কেল © ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী আগামী মাস থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন পেতে আরও বিলম্ব হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। প্রশ্ন উঠেছে, পৃথক প্রজ্ঞাপন না লাগলে শিক্ষক নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে কেন বিলম্ব হবে সেটি নিয়ে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের কারণে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে দেরি হচ্ছে। কেননা মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতনের হিসেব করতে হয় হাতে-কলমে। অন্যদিকে স্কুল-কলেজ কিংবা কারিগরি প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন-ভাতার হিসেব হয় কম্পিউটারে। হাতে-কলমে হিসেবের কারণে এমপিওভুক্ত জনবলের নতুন পে-স্কেলে বেতন পেতে বিলম্ব হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়ার। তবে সেটি সম্ভব নাও হতে পারে।’

মাদ্রাসায় কর্মরত জনবল বাদ দিয়ে কেবল স্কুল-কলেজ ও কারিগরিতে কর্মরতদের নতুন পে-স্কেলে বেতন দেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, ‘এটি আসলে সম্ভব নয়। দুইটি আলাদা বিভাগ হলেও মন্ত্রণালয় একই। এজন্য সবাই এক সাথেই নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’

গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের আয় বেশি, তারা এমপিওর বাইরেও শিক্ষক ও কর্মচারীদের টাকা দেয়। তবে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই সক্ষমতা থাকে না।

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬