কপ সম্মেলনে যোগ দিতে আজ আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
২৯তম কপ সম্মেলন যোগ দিতে আজারবাইজানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২৯তম কপ সম্মেলন যোগ দিতে আজারবাইজানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা © সংগৃহীত

কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) এবারের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজারবাইজানের বাকুতে। সেই সম্মেলনে যোগ দিতে সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের বাকুতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ বিমানের একটি  ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন।’ প্রেস সচিব জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ বাংলাদেশ। বাকুতে নিজেদের দাবি-দাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন। সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরবেন এই সম্মেলনে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি দেশের বাইরে ড. ইউনূসের দ্বিতীয় সফর।

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence